তারুণ্য-নির্ভর ইংল্যান্ড দল

ফিফা বিশ্বকাপ দোরগোড়ায়। দল ঘোষণার পর্ব শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় আজ ৩০ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। খেলোয়াড় সংখ্যা বলে দিচ্ছে এটিই চূড়ান্ত নয়। ২৩ জনের সঙ্গে অপেক্ষমাণ রাখা হয়েছে সাতজনকে। রয় হজসনের দলে তারুণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে জেরার্ড-ল্যাম্পার্ডের মতো পুরোনো সেনানীরাও আছেন।
গোলরক্ষক
জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রমউইচ), ফ্রেজার ফস্ট্রার (সেল্টিক)।
ডিফেন্ডার
লেইটন বেইনস (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), ফিল জাগিয়েলকা (এভারটন), গ্লেন জনসন (লিভারপুল), লুক শ (সাউদাম্পটন), ক্রিস স্মালিং ও ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইউটেড)।
মিডফিল্ডার
রস বার্কলি (এভারটন), অ্যালেক্স ওক্সল্যাড-চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (লিভারপুল), স্টিভেন জেরার্ড (লিভারপুল), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি), অ্যাডাম লালানা (সাউদাম্পটন), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), জ্যাক উইলশের (আর্সেনাল)।
ফরোয়ার্ড
রিকি ল্যাম্বার্ট (সাউদাম্পটন), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), ড্যানি ওয়েলবেক (ম্যানচেস্টার ইউনাইটেড)।
অপেক্ষমাণ
জন রাডি (নরউইচ সিটি), জন ফ্ল্যানাগান (লিভারপুল), জন স্টোনস (এভারটন), মাইকেল ক্যারিক (ম্যানচেস্টার ইউনাইটেড), টম ক্লেভার্লি (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যান্ডি ক্যারোল (ওয়েস্ট হাম ইউনাইটেড), জার্মেইন ডিফো (টরন্টো এফসি)। রয়টার্স, এএফপি।