তারুণ্যে আস্থা লোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন চমক চার বছর আগেও দিয়েছিলেন জোয়াকিম লো। জার্মানির ৭৬ বছরের ইতিহাসে কনিষ্ঠতম দল গড়েছিলেন গত বিশ্বকাপে। এবারও তারুণ্যেই আস্থা রাখছেন জার্মান কোচ। গতকাল ঘোষিত তাঁর ৩০ জনের প্রাথমিক দলেও তাই একঝাঁক নতুন মুখ। ডাক পেয়েছেন শালকের দুই মিডফিল্ডার লিওন গোরেৎসকা, ম্যাক্স মায়ার, বরুসিয়া ডর্টমুন্ডের উইঙ্গার এরিক ডর্ম, সাম্পদোরিয়ার ডিফেন্ডার শকদ্রান মুস্তাফি এবং ফ্রেইবুর্গের ম্যাথিয়াস গিন্টারের মতো তরুণেরা। চোট থেকে সেরা ওঠায় রিয়াল মাদ্রিদের স্যামি খেদিরা ডাক পেলেও উপেক্ষিত থেকেছেন চোটের কারণে মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটানো মারিও গোমেজ। লাৎসিওর ৩৫ বছর বয়সী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাও আছেন লোর প্রাথমিক দলে। তবে চূড়ান্ত দলে তিনি থাকলে সেটা হবে জার্মান কোচের আরও বড় চমক। ওয়েবসাইট।