তারুণ্যে সমর্থন সোবার্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ ভেবেছিলেন বিতর্কের ঝড় উঠবে ক্যারিবীয় সাগরে। ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানদের মতো তারকাদের ছেঁটে ফেলা তো আর চাট্টিখানি কথা নয়। আশ্চর্যের ব্যাপার হলো, বিতর্ক তো ওঠেইনি, উল্টো নতুনের আবাহনকে যেন স্বাগতই জানানো হচ্ছে। যেমন জানালেন স্যার গ্যারি সোবার্স।সর্বকালের সেরা এই অলরাউন্ডার সম্প্রতি ঘুরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ক্যাম্প। কোচ ওটিস গিবসনই অনুরোধ জানিয়েছিলেন, সোবার্স যেন নিজে এসে দু-চারটি কথা বলে যান। টেস্টে ৮০৩২ রান ও ২৩৫ উইকেটের মালিক কথা রেখেছেন। তাঁর নামেই নামাঙ্কিত গ্যারফিল্ড সোবার্স ইনডোর সেন্টারের নেট সেশন দেখে গেছেন। সেখানেই সোবার্স তরুণ দলটিকে পুরো সমর্থন দিয়েছেন। টুকটাক পরামর্শও দিয়েছেন। সব সময় খেলাটার প্রতি নিবিষ্ট থাকতে বলেছেন। আধুনিক ক্রিকেটের ব্যাপারে নিজস্ব চিন্তাভাবনার আয়নাটাও দেখিয়ে দিয়েছেন। উজাড় করে দিয়েছেন অভিজ্ঞতার সিন্দুকটাও।আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্টেও খেলবে পাকিস্তান। ওয়েবসাইট।