তারুণ্যেই প্রেরণা খুঁজে নেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি অস্ট্রেলিয়ান ওপেনসহ ১৫টা গ্র্যান্ড স্লাম জেতা হয়ে গিয়েছিল এর আগেই। সুইস টেনিস তারকা রজার ফেদেরারের কাছে তার পরও যেন এবারের অস্ট্রেলিয়ান ওপেন জেতার আনন্দটাই বেশি! ক্যারিয়ারের সেরা কিছু সময়ই নাকি এবার কাটিয়েছেন মেলবোর্নের রড লেভার অ্যারেনায়।কিন্তু ২৮ বছর বয়সে এসেও কোথায় পান সাফল্য ধরে রাখার প্রেরণা? ফেদেরারের সেই প্রেরণার উত্সস্থল নাকি উঠে আসা তরুণের দল। নেটের উল্টো পাশে দাঁড়ানো র্যাকেট হাতে তরুণদের উপস্থিতিই আরও ভালো খেলার মন্ত্র জপছে তাঁর কানে। অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের প্রতিপক্ষ অ্যান্ডি মারে তেমনই এক তরুণ। ‘আমার মনে হয়, নতুন প্রজন্মের খেলোয়াড়েরাই আমাকে অনুপ্রাণিত করছে। আর আমার সব সময়ই মনে হয় টেনিসটা প্রতি পাঁচ বছর অন্তর একটু একটু করে বদলে যায়। আমি যখন প্রথম আসি তখন খেলাটা ছিল অন্যরকম।’দিনে দিনে তিনি আজ যে জায়গায়, সেটির জন্য ফেদেরার ধন্যবাদ দিয়েছেন তরুণ প্রজন্মকে, ‘মারের মতো খেলোয়াড়দের ধন্যবাদ। তারাই আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে। আমি মনে করি, অনেক দিন পর এটা (অস্ট্রেলিয়ান ওপেন) আমি খুব ভালো খেললাম। হয়তো এটাই আমার সেরা খেলা।’ওদিকে ফেদেরারের কাছে ফাইনালে হেরে গেলেও ব্রিটিশ মিডিয়ার প্রশংসাই পাচ্ছেন মারে। তিনি নিজেও ম্যাচ শেষে বলেছেন, ‘আমি ভালো খেলছি। মানে বলতে চাইছি, গ্র্যান্ড স্লামেই সেটা দেখা গেছে...।’ এএফপি।