তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘানাইয়ান স্ট্রাইকার পিটার ওফোরি-কায়ি আন্তর্জাতিক মঞ্চে অচেনা এক চরিত্র। যদিও রেকর্ড গড়া এক কীর্তি আছে তাঁর। ১৯৯৭ সালে অলিম্পিয়াকসের হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন ওফোরি-কায়ি (১৭ বছর ১৯৪ দিন)। চ্যাম্পিয়নস লিগের কনিষ্ঠ গোলদাতার তালিকার দুইয়ে যৌথভাবে আছেন দুই স্প্যানিয়ার্ড। বার্সেলোনার বোজান কিরকিচ (১৭ বছর ২১৭ দিন) ও আর্সেনালের সেস ফ্যাব্রিগাস (১৭ বছর ২১৭ দিন)। সেরা দশে নামী ফুটবলারদের মধ্যে আর একজনই আছেন। লিওঁর হয়ে ১৭ বছর ৩৫২ দিন বয়সে গোল করা করিম বেনজেমা আছেন আট নম্বরে। ১৮ বছর ১৩১তম দিনে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করা লিওনেল মেসি এই তালিকায় আছেন ১৯ নম্বরে।