তারুণ্যের জয়গান ওয়েনেরও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজ্ঞদের অনেকে নেই। রয় হজসনের দলটা বেশি তারুণ্যনির্ভর হয়ে গেল কি না এমন সমালোচনাও তাই হচ্ছে ইংল্যান্ডে। তবে সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন স্বাগত জানিয়েছেন হজসনের সিদ্ধান্তকে। সরাসরিই বললেন, ‘যদি আমি কোচ হতাম তাহলেও যত বেশি পারা যায় তরুণ, সাহসী আর আক্রমণাত্মক খেলোয়াড়দের নিতাম।’ কারণটা কী? ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা সাবেক লিভারপুল স্ট্রাইকারের যুক্তি, ‘তরুণেরা সব সময় চায় নিজেকে মেলে ধরতে, সবার মনে ছাপ ফেলতে। ওদের মনে ভয় থাকে না।’ হজসনের এই তরুণ দল নিয়েও তাই দারুণ আশাবাদী ওয়েন। দেখা যাক, রাহিম স্টার্লিং আর রস বার্কলির মতো তরুণেরা ওয়েনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কি না। রয়টার্স।