তালহার ৮ উইকেট, মোশাররফের ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাক পারেননি। পারলেন না তালহা জুবায়েরও। প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ম্যাচে ইনিংসে ১০ উইকেট নেওয়া হলো না কারোরই। গত মাসে চট্টগ্রামের প্রথম ইনিংসে ৮ উইকেট তুলে নেওয়ার পর পেসার রবিউল একটি উইকেট পাওয়াতেই ১০ উইকেট হয়নি খুলনার রাজ্জাকের। আর কাল বগুড়ায় ঢাকা মহানগরের তালহাকে বঞ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্দেশনা। নির্দেশনাটি জাতীয় লিগে কোনো পেসারকে এক দিনে ১৫ ওভারের বেশি বল করতে না দেওয়ার। রংপুরের বিপক্ষে ইনিংসের শুরুতেই টানা ১৫ ওভার বল করে ৩৫ রানে ৮ উইকেট পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই পেসার। জাতীয় লিগে কোনো পেসারের সেরা বোলিং এটা।তালহার তাণ্ডবে ৪১ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলা রংপুর কাঁপছিল জাতীয় লিগে সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার আশঙ্কায়। তালহা আক্রমণ থেকে সরে যেতেই আলগা হয়ে যায় রাশ। নবম উইকেটে তারিক (৪৩) ও সাজেদুল (৪৮*) মিলে তুলে ফেলেন ৮৮ রান। এরপর আরাফাত সানি এক ওভারেই ২ উইকেট তুলে নিলে ১২৯ রানেই শেষ হয় রংপুরের ইনিংস। ৬ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শেষ করা ঢাকা মহানগরও অবশ্য স্বস্তিতে নেই।রাজশাহীতে খুলনার বিপক্ষে ৫৫ রানে ৭ উইকেট নিয়েছেন ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনও। শীর্ষ দল খুলনা অলআউট মাত্র ১৭১ রানে। ইনিংসের একমাত্র ফিফটিটি করেছেন ওয়ানডাউন ব্যাটসম্যান নাজমুস সাদাত (৫৩)।বিকেএসপিতে ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল সিলেট। সেখান থেকে অধিনায়ক অলক কাপালি (৪৬) লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সহায়তায় দলকে ২০০ রান (২১৮) পার করিয়ে দেন। রাজশাহীর ওপেনিং জুটিতে ১০ রান ওঠার পর এনামুল জুনিয়রের জোড়া আঘাত। ২ উইকেটে ১০ রান নিয়েই দিন শেষ করেছে দলটি। সিলেটে চট্টগ্রামের বিপক্ষে ৮৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা বরিশাল আর কোনো উইকেট না হারিয়েই করেছে ১৮৯। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ১০২ রান করেছেন সালমান হোসেন (৯০*) ও মোহাম্মদ সজীব (২৩)।সং ক্ষি প্ত স্কো রসিলেট-রাজশাহী, বিকেএসপিসিলেট ১ম ইনিংস: ৮০.১ ওভারে ২১৮ (অলক ৪৬, রুম্মন ৩৫; ফরহাদ রেজা ৪/২৬, সাকলাইন ৩/৮১, তাইজুল ২/৪৭)। রাজশাহী ১ম ইনিংস: ৭ ওভারে ১০/২ (মিজানুর ৮; এনামুল জুনিয়র ২/০)। খুলনা-ঢাকা বিভাগ, রাজশাহীখুলনা ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৭১ (নাজমুস ৫৩, ইমরুল ৪৩; মোশাররফ ৭/৫৫)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩১ ওভারে ৯২/২ (রনি ব্যাটিং ৫১, শুভাগত ২৬; রবিউল ২/৩৮)। রংপুর-ঢাকা মহানগর, বগুড়ারংপুর ১ম ইনিংস: ৪৩.৫ ওভারে ১২৯ (সাজেদুল ৪৮*, তারিক ৪৩; তালহা ৮/৩৫, আরাফাত সানি ২/০)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৩/৬ (মার্শাল ব্যাটিং ৫৯, মেহরাব ৩০; সোহরাওয়ার্দী ২/৩০, আলাউদ্দিন ২/৫৮)। বরিশাল-চট্টগ্রাম, সিলেটবরিশাল ১ম ইনিংস: ৯০ ওভারে ১৮৯/৬ (সালমান ব্যাটিং ৯০, সজীব ব্যাটিং ৪৩; রেজাউল ২/৪৬)।