প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বিপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারেই চিটাগং কিংসের ডানহাতি পেসারের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে একেবারে আনকোরা এই বোলারই কাল জেতালেন দলকে। ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট। প্রথম ৩ উইকেট নিয়েই ভেঙে দেন দুরন্ত রাজশাহীর মেরুদণ্ড। এরপর রাজশাহীর ১০৭ রান টপকে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে দল। তাসকিনকে ছাড়া আর কাউকেই ম্যাচসেরা ভাবতে পারেননি নির্বাচকেরা।