তাসমান সাগরপারের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট কখনোই আবেগের বাইরে নয়। তবে আজ নাগপুরে আবেগটা ছুঁয়ে যাবে একটু বেশিই। গত মঙ্গলবার ভয়াবহ এক ভূমিকম্পে ক্রাইস্টচার্চে প্রাণ হারিয়েছে ৭৫ জন, এখনো নিখোঁজ ৩০০ জন। নিউজিল্যান্ড ক্রিকেটারদের হূদয় ভারাক্রান্ত। এই শোক নিয়ে নিউজিল্যান্ড আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার।ভেট্টোরি-ম্যাককালামদের সঙ্গে এই আবেগ ছুঁয়ে যাবে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দেরও। সব মানবাত্মাকে। আইসিসি প্রস্তাব অনুমোদন করলে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলের ক্রিকেটাররাই মাঠে নামবেন কালো ব্যাজ পরে।ক্রিকেটীয় সামর্থ্য, সাম্প্রতিক পারফরম্যান্স, বিশ্বকাপের ইতিহাস—সব দিক থেকেই চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এগিয়ে। তবে ভেট্টোরিরা মাঠে নামছেন শোককে শক্তিতে পরিণত করার প্রতিজ্ঞা নিয়ে। শোকার্ত দেশবাসীর মুখে একটু হাসি ফোটাতে জয় চাইছেন ভেট্টোরি, ‘আমরা তাদের জন্য ভালো কিছুই করতে চাই।’ভূমিকম্পের সংবাদের পরই দেশে চলে গেছেন দলের ফিজিও এবং ট্রেনার। ভেট্টোরিরা তাই ভারতে এখন ফিজিও-ট্রেনারবিহীন।পন্টিং-ভেট্টোরিরা আজ আবেগাক্রান্ত আরও একটি কারণে। বিশ্বকাপের এই ম্যাচটিকে ঘোষণা করা হয়েছে এ মৌসুমের ‘চ্যাপেল-হ্যাডলি ট্রফি’র লড়াই হিসেবে। ইয়ান চ্যাপেল, ডেইল হ্যাডলি দুই কিংবদন্তিই আজ উপস্থিত থাকবেন নাগপুরে। এই ম্যাচের জয়ী দলের হাতেই তুলে দেওয়া হবে চ্যাপেল-হ্যাডলি ট্রফি। লড়াইয়ের ভেতর আরেক লড়াই!চ্যাপেল-হ্যাডলি ট্রফি, বিশ্বকাপের ম্যাচের গায়ে এই তকমাটা লেগে যাওয়ায় নিউজিল্যান্ডকে নিয়েও আপনি বাজি ধরতে পারেন। চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে ২১ ম্যাচের ৯টিতে জিতেছে তারা। অথচ ২০০৪-০৫ মৌসুম থেকে এ পর্যন্ত চ্যাপেল-হ্যাডলি সিরিজের বাইরের ১২ ম্যাচেই জয়ী অস্ট্রেলিয়া।নিউজিল্যান্ড কেনিয়াকে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে। জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া হারিয়েছে ৯১ রানে। দারুণভাবে শুরু করেছে দুই দলই। কিন্তু ওটা আসলে কতটুকুই বা প্রমাণ করে দুদলকে। জিতেছে তো তারা অসম লড়াইয়ে! সুতরাং এটি নতুন ম্যাচ, তাসমান সাগরপারের দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আকর্ষণ থাকছেই।বিশ্বকাপে অস্ট্রেলিয়া টানা ৩০ ম্যাচ অপরাজিত। তবুও প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সাবধানীই রিকি পন্টিং। জিম্বাবুয়ের চেয়ে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণটা ভালো। অস্ট্রেলিয়া অধিনায়ক তাই বলেছেন, ‘আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।চো খ রা খু নমাইকেল ক্লার্কঅস্ট্রেলিয়াঅদ্ভুত এক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। মাইকেল ক্লার্কের ‘ফর্ম নেই’ ‘ফর্ম নেই’ করে যেন অস্থির হয়ে উঠল সবাই। সর্বশেষ তিন ইনিংসেই ফিফটি। কোথায় সমালোচনা থিতিয়ে যাবে, উল্টো শুরু হলো নতুন করে—ক্লার্কের হাতের মার সব গেল কোথায়? সমালোচনার কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের ইনিংসটায় মাত্র চারটি চার মেরেছেন। একটিও ছয় নেই। সবাই যেন ভুলেই গেছে, ওই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট কিন্তু ঠিকই এক শয়ের ওপর। দেখা যাক, অস্ট্রেলীয় সহ-অধিনায়ক আজ কী করেন।ব্রেন্ডন ম্যাককালামনিউজিল্যান্ডএমন ব্যাটসম্যান, যাঁর ওপর বাজি ধরা মানেই রোমাঞ্চ! এই বাজিতে ঝুঁকিও থাকে। যেদিন খেলবেন, সেদিন ম্যাচের সব আলো থাকবে তাঁর ওপর। যেদিন খেলবেন না, সেদিন ‘সুপার ফ্লপ’। ঝুঁকিটা আরও বেড়ে যাচ্ছে, কারণ সর্বশেষ ২০ ইনিংসে মাত্র দুটো ফিফটি তাঁর। তার পরও কেন চোখ রাখবেন ম্যাককালামের ওপর, সেই উত্তর এই মারকুটে ব্যাটসম্যান হয়তো আজই দিয়ে দেবেন আপনাকে!