প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের প্রবেশাধিকার নেই উইম্বলডনে। টেনিসের সবচেয়ে মর্যাদাবান আসরের আয়োজকেরা সোজাসুজিই বলে দিয়েছেন বড় পর্দায় ভুলেও বিশ্বকাপের েকানো ম্যাচ দেখানো হবে না। তাই বলে কিন্তু বিশ্ব কাঁপানো বিশ্বকাপ নিয়ে আলোচনার কমতি নেই উইম্বলডনে। ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের কাছ থেকে যেমন জানা গেল, লকার রুমে খেলোয়াড়েরা সারাক্ষণই বিশ্বকাপ নিয়ে কথা বলেন। মারে খেলা দেখেন, খেলা দেখেন নোভাক জোকোভিচও। যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে গর্বিত মেয়েদের এক নম্বর সেরেনা উইলিয়ামস প্রতিদিন কমপক্ষে একটি খেলা দেখেন। রুশ তারকা মারিয়া শারাপোভা ভিনদেশি কোচিং স্টাফদের পাল্লায় পড়ে দু-একটি ম্যাচ দেখলেও নিজের দেশ রাশিয়ারই কোনো ম্যাচ দেখেননি। এএফপি।