তাহিতির অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফেডারেশনস কাপে খেলতে পারাটাই তাদের জন্য বিশাল ব্যাপার। ব্রাজিল, ইতালি, স্পেনের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগটা নিশ্চিত হতেই ওশেনিয়ার ছোট্ট দ্বীপ তাহিতিতে উৎসব হয়ে গিয়েছিল। দলের বেশির ভাগ খেলোয়াড়ই যে শৌখিন! বিশ্বকাপের এই মহড়া টুর্নামেন্টে তাহিতি কেমন করবে, সেটার আন্দাজও পাওয়া যাচ্ছে। শিরোপা দূর অস্ত, মানসম্মান নিয়েই টানাটানি পড়তে পারে। গত সপ্তাহে একটি প্রস্তুতি ম্যাচে চিলির অনূর্ধ্ব-২০ দলের কাছে খেয়েছে ৭ গোল। পরশু ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটা দলও তাদের হারিয়েছে। গ্রুপসঙ্গী স্পেন, উরুগুয়ে, নাইজেরিয়া হয়তো গোল-উৎসবেরই ক্ষণ গুনছে! ওয়েবসাইট।