তাহিতির জালে আজ কয় গোল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
fifa 2013
fifa 2013

তাহিতি আজ কয় গোল খাবে? কনফেডারেশনস কাপের প্রথম দুই ম্যাচেই গোলের মালা গলায় পরেছে ওশেনিয়া চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে তারা অংশই নিয়েছে সত্যিকারের অতিথি হিসেবে। সবার আগে বিদায় সম্ভাষণও আসলে তারা পেয়ে গেছে। আজ উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা সারারই ব্যাপার। প্রথম ম্যাচে নাইজেরিয়ার কাছে ৬-১ গোলে হার, পরে স্পেন তাদের জালে শ্যুটিং অনুশীলন করে দিয়েছে ১০ গোল। কাজেই আজ কে জিতবে, তার চেয়েও বড় প্রশ্ন—তাহিতির জালে কয়বার বয় জড়ায়, সেটা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের সেমিফাইনাল-ভাগ্যকেও এই প্রশ্নটা প্রভাবিত করতে পারে। তাহিতি ছাড়া ‘বি’ গ্রুপের বাকি তিন দলের সামনেই সেমিফাইনালের দরজা খোলা। তবে সেটি তত্ত্বগতভাবে। স্পেনকে যদি হারানোর দুঃসাহস দেখাতে পারে নাইজেরিয়া, তখনই তত্ত্বটা খাটবে। টানা দুই জয় এবং গোল ব্যবধানে এগিয়ে থাকায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সবচেয়ে সুবিধাজনক জায়গায়। বাকি টিকিটটি কে পাবে, সেটা নিশ্চিত হবে আজ। প্রথম ম্যাচে স্পেনের কাছে ২-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে ওই ২-১ ব্যবধানেই হারিয়েছে উরুগুয়ে। নাইজেরিয়ার মতো তাদেরও পয়েন্ট ৩। তবে তাহিতিকে আগেই সামনে পেয়ে গোল ব্যবধান বাড়িয়ে রেখেছে নাইজেরিয়া। ওয়েবসাইট।

অন্য ম্যাচে স্পেনের কাছে নাইজেরিয়া হেরে গেলে কোনোরকমে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে অস্কার তাবারেজের দল। কিন্তু নাইজেরিয়া স্পেনকে হারিয়ে অঘটনের জন্ম দিলেই সেমিফাইনালে যাওয়ার সিঁড়ি হবে গোল ব্যবধান। উরুগুয়ের তাই লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব গোল করা! ফোরলান, কাভানি, সুয়ারেজরা আজ ‘গোলমত্ত’ হয়ে নতুন রেকর্ড করে বসেন কি না কে বলতে পারে!

উরুগুয়ে-তাহিতি

যেকোনো ধরনের ফুটবলে এই প্রথম মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও তাহিতি