তায়কোয়ান্দো ঘিরে মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সারা দিনই মুখর থাকল সুসজ্জিত জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়াম। উপলক্ষ, সারা দেশের ২৫টি দলের প্রায় সাড়ে তিন শ খেলোয়াড় নিয়ে শুরু হওয়া দুই দিনের কোরিয়া কাপ তায়কোয়ান্দো। এই টুর্নামেন্টে নতুন দল হিসেবে পুলিশ, ঠাকুরগাঁও, বিভিন্ন সরকারি সংস্থার এবং কুমিল্লার একটি সরকারি এতিমখানার ২৫ সদস্যের অংশগ্রহণকে প্রাপ্তি মনে করছে তায়কোয়ান্দো ফেডারেশন। এ ছাড়া ফেডারেশন খুব খুশিও। বিকেলে প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম আগামী ফেব্রুয়ারি মাসে ১০ লাখ টাকার পৃষ্ঠপোষক সংগ্রহ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিযোগিতার জুনিয়র বিভাগে সাতক্ষীরার সুমাইয়া ইমরোজ ও গাজীপুরের নাজিফা সোনা জিতেছে।