তায়কোয়ান্দোতে আনসারের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক দশম জাতীয় তায়কোয়ান্দোর প্রথম দিনে মহিলা ১১টি বিভাগে খেলা হয়েছে। সিনিয়র বিভাগের ৮ সোনার ৭টি সোনাই আনসারের। জুনিয়র বিভাগে অবশ্য তারা অংশ নেয়নি।আনসারের হয়ে সোনা জিতেছেন অনূর্ধ্ব-৪৬ কেজিতে এসএ গেমসের সোনাজয়ী শাম্মী আক্তার, ৪৬-৪৯ কেজিতে মোসলেমা খাতুন, ৫৩-৫৭ কেজিতে শ্রাবণী বিশ্বাস, ৫৭-৬২ কেজিতে শাহনাজ পারভীন, ৬২-৬৭ কেজিতে লুবু আক্তার, ৬৭-৭৩ কেজিতে রিনা আক্তার এবং ঊর্ধ্ব-৭৩ কেজি সোনা জিতেছেন সুস্মিতা ইসলাম। ৪৯-৫৩ কেজিতে বাকি সোনাটি জিতেছেন রাজশাহীর সালমা। জুনিয়র বিভাগে তিন সোনার ২টি ঢাকা সিটি করপোরেশন, ১টি জিতেছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা।