তায়কোয়ান্দোতে ৪টি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ৪টি সোনাসহ ১০টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ৯-১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ ৯টি দেশের প্রায় ১২০০ তায়কোয়ান্দো খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশের মাসুম খান অনূর্ধ্ব-৮০ কেজিতে, পুমসে বিভাগে দিপু চাকমা, নুরুদ্দিন হুসাইন ও সামির খান সোনা জিতেছেন। রুপা পেয়েছেন নুরুল আমিন, এনায়েতুল্লাহ, হুমায়ুন কবির। ব্রোঞ্জ পদক জিতেছেন লাবিবা ফাইরাজ হাসান, ফ্রিয়ানা কুরাইশি ও রাদিয়াহ রিয়ানা মুশফিক।