তায়কোয়ান্দোর দুটি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ও পরশু ষষ্ঠ কোরিয়া কাপ এবং ৬-৭ ডিসেম্বর ট্রাস্ট ব্যাংক ১১তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে। আয়োজক বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন কাল সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছে। দুটি টুর্নামেন্ট মিলে ১২ লাখ টাকার ওপরে বাজেট। অথচ বিজয়ী খেলোয়াড়দের জন্য কানাকড়িও রাখা হয়নি।এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ফেডারেশনের সভাপতি মোরশেদ কামাল খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তাঁর নেতৃত্বে তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে গত মাসের শুরুর দিকে। সাধারণ সম্পাদক পদে বহাল আছেন মাহমুদুল ইসলাম।