তায়কোয়ান্দোর সেরা সেনা ও আনসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর দাপটে শেষ হলো কোরিয়া কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। কাল প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ৬টি সোনাসহ ১৩টি পদক নিয়ে সেরা দল সেনাবাহিনী। পুরুষ বিভাগে ২টি সোনাসহ ৮টি পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ রাইফেলস। মহিলা বিভাগে ৩টি সোনাসহ ৯টি পদক নিয়ে সেরা বাংলাদেশ আনসার। এই বিভাগে ২টি সোনাসহ ৫টি পদক নিয়ে রানার্সআপ কেবি স্কুল।গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দক্ষিণ কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত তাই ইয়ং চো।