আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে যেন ধুম পড়েছে বিয়ের। বাংলাদেশের তামিম ইকবাল, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসদের পর এই মিছিলে যোগ দিলেন ভারতের মনোজ তিওয়ারি। তিওয়ারি অবশ্য তামিমের চেয়ে পিছিয়ে আছেন দুই বছর। আট বছরের প্রেমকে গত মাসে পরিণয়ে পরিণতি দিয়েছেন তামিম। আর ছয় বছর প্রেমের পর গত পরশু সুস্মিতা রায়কে বিয়ে করলেন মনোজ। বিয়েটা হয়েছে কলকাতার উপকণ্ঠ হাওড়ায়। এই মুহূর্তে অবশ্য হাঁটুর চোটে ক্রিকেটের বাইরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।