প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম টেস্ট হারের সৌজন্যে অধিনায়ক হিসেবে অভিষেকের পর টেস্টে টানা অপরাজেয় থাকার রেকর্ড নিয়ে চলছে জোর আলোচনা। প্রসঙ্গক্রমে চলে আসে অধিনায়ক হিসেবে অভিষেকের পর টানা হারের রেকর্ডটিও। বাংলাদেশিদের জন্য এই রেকর্ড নিয়ে আলোচনাটা শুনতে অবশ্য ভালো লাগার কথা নয়। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের প্রথম তিনজনসহ পাঁচজনের চারজনই তো বাংলাদেশের! সবার আগে খালেদ মাসুদ। মোট ১২ টেস্টে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার, সব কটিতেই হেরেছে দল। নেতৃত্ব পাওয়ার পর খালেদ মাহমুদ হেরেছিলেন টানা ৯ টেস্ট। একটি টেস্ট কম হেরে তিন নম্বরে আছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান হেরেছিলেন টানা ৫টি। নাঈমুরের সান্ত্বনা, তাঁর সঙ্গী আছেন একজন—নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড।