শ্রীলঙ্কাকে ছাড়িয়ে তিনে উঠে গেল ভারত। র্যাঙ্কিংয়ে নয়, ওয়ানডেতে ১০০ রানের ব্যবধানে হারা ম্যাচের সংখ্যায়। কাল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সঙ্গে ১১০ রানের হারটি ভারতের ১০০ রানের ব্যবধানে ৩১তম হার। নিউজিল্যান্ডও হেরেছে ৩১টি ম্যাচ। এই দুই দলের ‘ওপরে’ আছে শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ ৩৩টি ম্যাচে হারলেও সবচেয়ে বেশি ৩৯ ম্যাচ ১০০ রানের বেশি ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ৩০ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা আছে চারে। খুব একটা পিছিয়ে নেই পাকিস্তানও। তারা হেরেছে ২৯টি ম্যাচে। ২১ ম্যাচে তিন অঙ্কের হার নিয়ে এর পরই আছে ইংল্যান্ড ও কেনিয়া। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (১৯), অস্ট্রেলিয়া (১১), কানাডা (১০), দক্ষিণ আফ্রিকা (৮), হল্যান্ড (৮), স্কটল্যান্ড (৬), সংযুক্ত আরব আমিরাত (৫), বারমুডা (৫), আয়ারল্যান্ড (৪), হংকং (৪), নামিবিয়া (৩), ইস্ট আফ্রিকা (২) ও যুক্তরাষ্ট্রের (১) নাম। এদের মধ্যে হংকং চারটি ওয়ানডে খেলে চারটিতেই হেরেছে তিন অঙ্কের ব্যবধানে।