তিন অ্যাশেজ নায়ককে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ অ্যাশেজজয়ী দলের সদস্য হিসেবে পেয়েছিলেন এমবিই (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার)। অ্যান্ড্রু স্ট্রাউস এবার অ্যাশেজ জিতেছেন অধিনায়ক হিসেবে, সেটাও আবার শত্রুভূমিতে। স্বীকৃতিটাও তাই হলো আরও বড়। রানির জন্মদিনে এবার তাই ওবিই (অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) পেয়েছেন স্ট্রাউস। একই সম্মানে ভূষিত হয়েছেন অ্যাশেজজয়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও। আর অ্যাশেজ জয়ের অন্যতম নায়ক অ্যালিস্টার কুক পেয়েছেন এমবিই। এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই গর্বিত স্ট্রাউস, ‘এত বড় স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ সম্মানের। চিঠির বক্সে যে জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে এটা নিশ্চিতভাবেই ভালো। গ্যাস বিলের চেয়ে তো নিশ্চিতভাবেই ভালো! এটা পেয়ে আমি গর্বিত, তবে সবচেয়ে বেশি গর্বিত দল অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছে তাতে। ওয়েবসাইট।