তিন ইউরোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দুগুণে ছয়। তিনবার ইউরোতে অংশ নিয়ে প্রতিবারই দুটি করে গোল করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ স্ট্রাইকারের আগে আরও ছয়জন তিনটি ইউরোতে গোল করেছেন। ওই ছয়জনের দুজন আবার এবারই ছুঁয়েছেন রেকর্ডটি। দুজনই পর্তুগালের—হেল্ডার পস্তিগা ও ক্রিস্টিয়ানো রোনালদো। ইব্রার মতোই ২০০৪, ২০০৮ ও ২০১২ ইউরোতে গোল করেছেন তাঁরা। তিন ইউরোতে গোল করা প্রথম খেলোয়াড় ইয়ুর্গেন ক্লিন্সমান। এই জার্মান ১৯৮৮, ১৯৯২ ও ১৯৯৬-এর ইউরোতে সব মিলিয়ে গোল করেছেন ৫টি। ফ্রান্সের থিয়েরি অঁরি, চেক প্রজাতন্ত্রের ভ্লাদিমির স্মিসার ও পর্তুগালের নুনো গোমেজ—বাকি তিন খেলোয়াড়।