প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩, ৬, ৫। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে রবিউল ইসলামের উইকেট এখন ১৪টি। টেস্টে টানা তিন ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যে রবিউলের চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র দুজন; এনামুল জুনিয়র ও সাকিব আল হাসান। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই যুগান্তকারী সিরিজে ১৮ উইকেট পাওয়া এনামুলের সব কটি উইকেট এসেছিল টানা তিন ইনিংসে। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা এই বাঁহাতি স্পিনার পরের তিন ইনিংসে নিয়েছিলেন ৬, ৭ ও ৫ উইকেট। এরপর ২০০৮ সালে সাকিব দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ইনিংসে নেন ১৬ উইকেটে। প্রোটিয়াদের বিপক্ষে ব্লুমফন্টেইন ও সেঞ্চুরিয়নে পরপর দুই টেস্টে একমাত্র ইনিংসে ৫ ও ৬ উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ৫ উইকেট।