তিন ক্রীড়া সংগঠককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা ছিল বৃহত্তর রংপুর-দিনাজপুরের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইএসডিও গোল্ডকাপের সমাপনী খেলাকে ঘিরে। কিন্তু টুর্নামেন্টের আবহ ছাপিয়ে বড় হয়ে উঠল স্থানীয় তিনজন ক্রীড়াসংগঠকের সংবর্ধনা অনুষ্ঠান। ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রধান কার্যালয়ের চত্বরে গত পরশু এ অঞ্চলের ক্রীড়ায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হলো প্রীতি গাঙ্গুলী, তোহিদুল ইসলাম ও আবুল হোসেনকে।ইউএসডিও গোল্ডকাপের সমাপনী খেলায় দিনাজপুর আনসার ভিডিপি দিনাজপুর ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।