তিন গ্র্যান্ড স্লাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডনের পর ইউএস ওপেন। এ বছর তিনটি গ্র্যান্ড স্লাম জেতা হয়ে গেল নোভাক জোকোভিচের। ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর পর জোকোভিচসহ মাত্র ছয়জন পুরুষ খেলোয়াড় এক পঞ্জিকাবর্ষে তিন বা এর বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ১৯৬৯ সালে বছরের চারটি গ্র্যান্ড স্লামই জিতেছিলেন অস্ট্রেলিয়ার রড লেভার। এরপর আর কেউ বছরে তিনটির বেশি গ্র্যান্ড স্লাম জেতেননি। রজার ফেদেরার সর্বোচ্চ তিনবার (২০০৪, ২০০৬, ২০০৭) তিনটি করে গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন। জিমি কনোর্স (১৯৭৪), ম্যাটস উইল্যান্ডার (১৯৮৮), রাফায়েল নাদালের (২০১০) একবার করে আছে এই কৃতিত্ব। উইল্যান্ডার ও নাদাল ছাড়া বাকিরা ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি। এই দুজনেরও আছে অতৃপ্তি। উইল্যান্ডার জেতেননি উইম্বলডন, নাদাল অস্ট্রেলিয়ান ওপেন। ওয়েবসাইট।