তিন জাতি সিরিজের টিকিটের দাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জাতি আইডিয়া কাপ সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকিট পাওয়া যাবে ঢাকায় অবস্থিতি গ্রামীণফোনের আউটলেট সেন্টারগুলোয়। এ ছাড়া সারা দেশের সব গ্রামীণফোন সেন্টারে টিকিট বুকিং দেওয়া যাবে। তবে সে ক্ষেত্রে ম্যাচের কমপক্ষে দুদিন আগে টিকিট বুকিং দিতে হবে।প্রথম ৬ ম্যাচের গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা করে। ফাইনালের টিকিট ৩০০ টাকা। স্পেশাল এনক্লোজার প্রথম ৬ ম্যাচের জন্য ৪০০ টাকা করে এবং ফাইনালের জন্য ৫০০ টাকা ধরা হয়েছে। ক্লাব হাউসেও প্রথম ৬ ম্যাচে ৫০০ টাকা, ফাইনালে ৬০০ টাকা, ভিআইপি গ্যালারিতে প্রথম ৬ ম্যাচের জন্য ২০০০ টাকা এবং ফাইনালের জন্য ২৫০০ টাকা ধরা হয়েছে।