তিন দিনেই জিতে গেল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় লিগে প্রথম জয়টি পেল চট্টগ্রাম। বিকেএসপিতে তিন দিনেই শেষ হয়ে যাওয়া ম্যাচে কাল বরিশালকে ১০৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। লেগ স্পিনার নূর হোসেন ও অফ স্পিনার ইয়াসিন আরাফাতের বোলিংয়েই দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে শেষ বরিশাল। ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন নূর হোসেন (৩৬ রানে ৪ উইকেট)। ম্যাচে ৭ উইকেট নিয়ে ১৯ বছরের এই তরুণই ম্যাচসেরা। এর আগে ১৯১ রানেই শেষ হয়ে যায় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস।জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো কাল দিন শেষ করেছে ২ উইকেটে ৭২ রানে, আজ শেষ দিনে জিততে হলে তাদের তুলতে হবে মাত্র ৮০ রান। এর আগে স্বাগতিক রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৮২ রানে। ওপেনার মিজানুর রহমান করেছেন সর্বোচ্চ ৭২ রান। ঢাকা মেট্রোর অফ স্পিনার আসিফ আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি দুজনই নিয়েছেন ৪ উইকেট করে।সিলেটে স্বাগতিকেরা এগিয়ে ২৮১ রানে। আনামুল হকের সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। সিলেট আবারও ব্যাট করতে নেমে করেছে ২ উইকেটে ৭৬।বগুড়ায় রংপুরের বিপক্ষে ২৭৭ রানে এগিয়ে আছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে রনি তালুকদার করেছেন সেঞ্চুরি। আবদুল মজিদের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিতে এসেছে ১৯১ রান। টেস্ট দলে ডাক পাওয়া রকিবুলের জায়গায় দলে এসে বল করে ২টি উইকেট পেয়েছেন ঢাকার মোহাম্মদ শহীদ।