তিন দেশের কুবালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশের হয়ে খেলার স্বপ্ন থাকে সব ফুটবলারের। জানেন কি, একজন খেলেছেন তিন দেশের হয়ে! পঞ্চাশের দশকে বার্সেলোনার হয়ে ইউরোপ মাতানো লাজলো কুবালাই একমাত্র সেই কীর্তির অধিকারী। আন্তর্জাতিক অভিষেক চেকোশ্লাভাকিয়ার হয়ে, চেকদের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচ। এরপর জন্মভূমি হাঙ্গেরির হয়ে তিনটি, স্পেনের হয়ে খেলেছেন ১৯টি ম্যাচ। একটু ‘টেকনিক্যালি’ বললে ডেজান স্ট্যানকোভিচকেও রাখা যায় কুবালার পাশে। যুগোশ্লাভিয়ার হয়ে ১৯৯৮ বিশ্বকাপ খেলা মিডফিল্ডার ২০০৬ বিশ্বকাপে খেলেছেন আলাদা হয়ে যাওয়া সার্বিয়া ও মন্টেনেগ্রোর হয়ে। এরপর আলাদা হয়ে যাওয়া সার্বিয়ার হয়ে আবার খেলেছেন ২০১০ বিশ্বকাপে! কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো আর্জেন্টিনা ও স্পেন ছাড়াও কলম্বিয়ার হয়ে খেলেছেন বলে প্রচলিত ধারণা আছে। আদতে জাতীয় দল নয়, খেলেছিলেন কলম্বিয়ান লিগ একাদশের হয়ে। ওই ম্যাচগুলোও আবার ফিফার স্বীকৃত নয়।