তিন বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর পর ৩১ মার্চ ১২টি দল নিয়ে মাঠে গড়াচ্ছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। খেলা হবে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। ঘরোয়া ফুটবলে এটি এখন তৃতীয় স্তর। সিনিয়র ডিভিশন থেকে দল ওঠে চ্যাম্পিয়নশিপ লিগে, সেখান থেকে প্রিমিয়ার বিভাগে। তবে একটা সময় সিনিয়র ডিভিশনই ছিল ঢাকার ফুটবলের শীর্ষ স্তর। সময়ের সঙ্গে এই লিগ জৌলুশ হারালেও খেলোয়াড় তুলে আনার সিঁড়ি হিসেবে অবশ্য এখনো সিনিয়র ডিভিশন বা একসময়ের প্রথম বিভাগের গুরুত্ব অনেক।