তিন বছর পর শরীর গঠনে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ তিন বছর পর শরীরগঠন ফেডারেশনে নির্বাচন হতে যাচ্ছে ২৪ ডিসেম্বর। ২০১১ সালে ২৫ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়ে এ পর্যন্ত একটি জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে শরীরগঠন ফেডারেশন। অভিযোগ উঠেছে, বর্তমান রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে ক্রীড়া পরিষদে কাউন্সিলর তালিকা পাঠিয়েছে ফেডারেশন। নামসর্বস্ব ক্লাবগুলোকে নির্বাচনের জন্যই এভাবে কাউন্সিলর করা হয়েছে। ১৮ নভেম্বর শরীরগঠন ফেডারেশনের নির্বাচন তফসিল ঘোষণা করেছে এনএসসি।