তিন বছর পর সারওয়ান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭৪ রান তাড়া করে এক ওভার হাতে রেখে ৭ উইকেটের বড় জয়। পরশু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটাও জিতে তিন ম্যাচের সিরিজটাও পকেটে পুরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি পেয়েছেন অনেক দিন পর দলে ফেরা রামনরেশ সারওয়ান। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান (১২০*) করার পথে উদ্বোধনী জুটিতে কাইরান পাওয়েলের সঙ্গে ১১১ রান করেছেন অস্ট্রেলিয়া সফরে দলে ফেরা সারওয়ান। চোটের কারণে আগের ম্যাচে সেঞ্চুরি করা জনসন চার্লস না খেলাতেই ওপেনিংয়ে নামেন ৩২ বছর বয়সী এই গায়ানিজ। তিন বছর পর পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেতে অবশ্য ভাগ্যের ছোঁয়া পেয়েছেন সারওয়ান। ৫৩ রানে দাঁড়িয়ে রানআউট হয়েও বেঁচে গেছেন আম্পায়ার পিটার নিরোর ভুলে। বিপিএল খেলে ফ্লাইট জটিলতায় বিলম্বে দেশে ফেরা পোলার্ড কাল খেলেছেন আরেকটি পোলাডীয় ইনিংস (২০ বলে অপরাজিত ৪১)। তবে ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৪৩) করে ম্যাচসেরা হয়েছেন ডোয়াইন ব্রাভো। এর আগে সিবান্দা, মাসাকাদজা ও আরভিনের ফিফটিতে ৮ উইকেটে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে আজই হবে শেষ ওয়ানডে। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৭৩/৮ (আরভিন ৮০, মাসাকাদজা ৬০, সিবান্দা ৫১; ডোয়াইন ব্রাভো ৬/৪৩, নারাইন ১/৫৫, রোচ ১/৬৩)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৭৪/৩ (সারওয়ান ১২০*, পাওয়েল ৫৭, দেওনারায়ণ ৪২, পোলার্ড ৪১*; মাসাকাদজা ২/২৭)।ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ডোয়াইন ব্রাভো।