তিন বছর পর স্বাধীনতা দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌবাহিনী ও পুলিশের ম্যাচ দিয়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি। প্রায় তিন বছর পর মাঠে গড়াচ্ছে এ টুর্নামেন্টটি। এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপি, অ্যাজাক্স, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৪ মার্চ।
এবারের স্বাধীনতা কাপে অংশ নিচ্ছে না আবাহনী, মোহামেডান, ঊষাসহ বড় ক্লাবগুলো। জাতীয় দলের খেলোয়াড়েরা সার্ভিসেস দলে চাকরির সুবাদে খেলবেন যাঁর যাঁর সার্ভিসেস দলে। এ জন্যই কোনো ভালো মানের খেলোয়াড় পাচ্ছে না এই স্থানীয় ক্লাবগুলো। স্বাধীনতা কাপে তাঁদের অংশ না নেওয়ার কারণও মূলত এটাই। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে পোশাক নির্মাতা প্রতিষ্ঠান অঞ্জন’স।