তিন বাহিনীর সঙ্গে বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকির সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিকেএসপি। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি সেনাবাহিনী ও বিমানবাহিনী। দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ নৌবাহিনী।
কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে সেনাবাহিনী ও নৌবাহিনীর ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীকে ৪-০ গোলে হারিয়েছে বিকেএসপি।