তিন মাস মাঠের বাইরে মার্সেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান পায়ে চোট পেয়েছেন মার্সেলো। এ কারণে সম্ভবত আগামী তিন মাস মাঠে দেখা যাবে না ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের তারকা এই খেলোয়াড়কে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে গতকাল রোববার ব্রাজিল দলের সঙ্গে পোল্যান্ডে অনুশীলন করছিলেন মার্সেলো। অনুশীলনের একপর্যায়ে পায়ে চোট পান তিনি।ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে আগামী তিন মাস মাঠের বাইরে কাটাতে হবে মার্সেলোকে। এদিকে রিয়াল মাদ্রিদ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুতই মাদ্রিদে ফিরবেন মার্সেলো। এর পর তাঁর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।শুধু মার্সেলোকে নন, এরই মধ্যে আরেক ডিফেন্ডারকে হারিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। পর্তুগালের হয়ে খেলার সময় পেশিতে চোট পেয়েছেন ফ্যাবিও কোয়েনত্রাও। রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। প্রথমার্ধেই তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মার্সেলোর মতো ইনজুরি নিয়ে স্পেনের রাজধানীতে ফিরে আসছেন তিনিও।