প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজন ম্যাকডারমটকে খুব ভালোভাবেই চেনে অস্ট্রেলিয়ার ক্রিকেট। একজন দেশের সর্বকালের সফল পেসারদের একজন। বোলিং কোচের ভূমিকায় এখন তো ছাড়িয়ে যেতে বসেছেন বোলার সত্তাকেও। আরেকজন দারুণ ঔজ্জ্বল্য ছড়িয়ে অস্ট্রেলিয়া দলে ঢুকি ঢুকি করছেন। আলোচনায় এবার আরেকজন ম্যাকডারমট! ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রধানমন্ত্রী একাদশ দলে আগে থেকেই ছিলেন অ্যালিস্টার ম্যাকডারমট। ক্রিস লিনের চোট সুযোগ করে দিল ক্রেইগ ম্যাকডারমটের আরেক ছেলে উইকেটকিপার-ব্যাটসম্যান বেন ম্যাকডারমটকেও। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আছেন বিগ ব্যাশের ব্রিসবেন হিট দলেও। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটে ম্যাকডারমট নামটি টিতে থাকবে আরও অনেক দিন! ওয়েবসাইট।