তিন ম্যাচ নিষিদ্ধ রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববারের লাল কার্ডের ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদো শাস্তি পেতে যাচ্ছেন, এটা অনুমিতই ছিল৷ শাস্তিটা কয় ম্যাচের হয়, কৌতূহল ছিল তা নিয়েই৷ রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন৷
চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করা যাবে৷ রিয়াল তা করবে কি না, সেটা জানা যায়নি৷ তবে শাস্তিটা বহাল থাকলে রিয়াল ভিয়ারিয়াল, গেটাফে ও এলচের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না৷ এএফপি৷