তিন ম্যাচ নিষিদ্ধ সং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক্স সং ছবি: এএফপি
অ্যালেক্স সং ছবি: এএফপি

ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচকে কনুই দিয়ে আঘাত করার ফলটা হাতে হাতেই পেয়ে গিয়েছিলেন অ্যালেক্স সং। ক্যামেরুনের এই রক্ষণসেনাকে লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হয়েছিল। তবে সংয়ের শাস্তিটা এখন আর সীমাবদ্ধ নেই লাল কার্ডে। কনুই মারার ঘটনায় তাঁকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এবারের বিশ্বকাপে ক্যামেরুনের অবস্থা যারপরনাই। নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে একসময়ের আফ্রিকার ‘অদম্য সিংহ’ বিশেষণধারী দলটি। বিদায়ঘণ্টা বাজার আগে আজ রাতে ব্রাজিলের সঙ্গে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনকে নিয়ে প্রত্যাশা শূন্যের কোঠাতেই। রয়টার্স।