তিন ম্যাচে নিষিদ্ধ বালোতেল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমেজটা তাঁর ‘ব্যাড বয়’সুলভ। অতীতেও নানা অসদাচরণের দায়ে বিভিন্ন শাস্তি মাথা পেতে নিতে হয়েছে মারিও বালোতেল্লিকে। ইতালিতে ফিরেও শাস্তি তাঁর পিছু ছাড়ছে না। ফিওরেন্টিনার বিপক্ষে সিরি ‘আ’র এক ম্যাচে ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে খারাপ ব্যবহার করায় মোটামুটি বড় শাস্তিরই মুখোমুখি হতে হচ্ছে এই ইতালীয় তারকাকে। আগামী তিন ম্যাচ তাঁকে মাঠের বাইরে বসেই কাটিয়ে দিতে হবে।সিরি ‘আ’য় মিলানের পরবর্তী তিন ম্যাচ নাপোলি, জুভেন্টাস ও ক্যাটিনিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন না। লিগে নাপোলির চেয়ে ৪ আর জুভেন্টাসের চেয়ে ৯ পয়েন্ট পেছনে থেকে বালোতেল্লির মিলানের অবস্থান এখন তিনে। দেশ ও মিলানের হয়ে এই মৌসুমে ১১ ম্যাচে ১০ গোল করা বালোতেল্লিকে তিন ম্যাচের জন্য হারানো মিলানের একটা ধাক্কাই বটে। রয়টার্স।