তিন শ ছুঁই-ছুঁই ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনায় ছিল বাটলারের স্কুপ। তবে এই ছবির মতোই দারুণ কিছু রিভার্স স্কুপ করে জো রুট দেখালেন, তিনিও কম যান না!  ষ এএফপি
আলোচনায় ছিল বাটলারের স্কুপ। তবে এই ছবির মতোই দারুণ কিছু রিভার্স স্কুপ করে জো রুট দেখালেন, তিনিও কম যান না! ষ এএফপি

নিজের কথা গিলতে বাধ্য হলেন রাসেল আরনল্ড। টস রিপোর্টে সাবেক লঙ্কান ক্রিকেটার বলেছিলেন, ‘উইকেটের কোথাও ঘাস আছে, কোথাও নেই। কোথাও নরম, কোথাও শক্ত। ব্যাটসম্যানদের জন্য ভীষণ কঠিন হবে।’ সেই আরনল্ড পরে ধারাভাষ্যের একপর্যায়ে বললেন, ‘আমি ভাবতেও পারিনি, উইকেট এমন হবে...।’

কথা না গিলে কি উপায় আছে! আরনল্ডের ওই ‘ভীষণ কঠিন’ উইকেটেই যে তিন শ ছুঁই-ছুঁই রান তুলেছে ইংল্যান্ড! রান তাড়ায় শ্রীলঙ্কাও আবার জবাব দিচ্ছিল দারুণ। শুরুতে উইকেট হারিয়েও তিন অভিজ্ঞ দিলশান-সাঙ্গাকারা-জয়াবর্ধনের ব্যাটে লঙ্কানরা ছিল সঠিক পথেই। কাল রাতে এই প্রতিবেদন লেখার সময় ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে রান ছিল ১৮৭। ওপেনার কুশল পেরেরাকে শুরুতে (৬) হারালেও দ্বিতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন দিলশান (৪৪) ও সাঙ্গাকারা। তৃতীয় উইকেটে সাঙ্গাকারা (৯০*) ও জয়াবর্ধনের (৪২*) অবিচ্ছিন্ন ছিল জুটি ছিল ৮৫ রানের। সেমির আশা বাঁচিয়ে রাখতে জয়টা ভীষণ প্রয়োজন শ্রীলঙ্কার। আর ইংল্যান্ড জিতে থাকলে চলে গেছে সেমিতে। ইংলিশরা ২৯৩ রানের বড় সংগ্রহ গড়তে পেরেছে কুক-ট্রট-রুটের ফিফটি আর শেষ ওভারে রবি বোপারার ঝড়ে। গত কয়েক দিন মাঠের বাইরে ঘটনায় আলোচনায় ছিলেন জো রুট, যদিও তাতে তাঁর দায় নেই। তবু নেতিবাচক কিছুতে নাম জড়ানোও তো বিব্রতকর! মাঠের বাইরের এসবকে আড়ালে ঠেলে দেওয়ার একটিই উপায়।

শুরুতেই বেলকে আউট করে চান্ডিমালের সঙ্গে উচ্ছ্বসিত ইরাঙ্গা, সেই উচ্ছ্বাস যদিও থাকেনি পরে ষ এএফপি
শুরুতেই বেলকে আউট করে চান্ডিমালের সঙ্গে উচ্ছ্বসিত ইরাঙ্গা, সেই উচ্ছ্বাস যদিও থাকেনি পরে ষ এএফপি

  রুট বেছে নিয়েছেন সেই পথটিই। ডেভিড ওয়ার্নারের ঘুষি খেয়েও পাল্টা প্রতিক্রিয়া না দেখিয়ে পরিণতি বোধের পরিচয় দিয়েছেন। ব্যাট হাতেও পরিণতি বোধের ছাপ তো রেখেই চলেছেন। ২২ বছর বয়সী তরুণের ব্যাট থেকে কাল এল আরেকটি দুর্দান্ত ইনিংস। ৫৫ বলে ৬৮, মাত্র ৫টি চার, স্ট্রাইক রেট তবু ১২৩.৬৩! ইংলিশ ইনিংসের ভিত্তি গড়ে দিয়েছেন অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট ছিলেন মেরুদণ্ড আর রুট দিয়েছেন গতি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুকের সঙ্গে ট্রটের জুটি ৮৩ রানের। তৃতীয় উইকেটে ট্রট-রুটের ৮৭ রানের জুটি এসেছে ৮১ বলে। শেষ দিকে ৩৬ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। কিন্তু ইরাঙ্গার করা ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৮ রান নিয়ে দলের রান তিন শর কাছাকাছি নিয়ে যান বোপারা। ওয়েবসাইট।