প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটুর জন্য নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি পাননি অ্যালিস্টার কুক। এজবাস্টন টেস্টে আউট হয়েছেন ২৯৪ রান করে। তবে এই না-পাওয়ারও একটি প্রাপ্তির দিক আছে। বিরল এক তালিকায় ঢুকে গেছেন এই ইংলিশ ওপেনার। ২৯০-এর ঘরে এর আগে আউট হয়েছিলেন মাত্র চারজন। সর্বপ্রথম এই ‘অর্জন’ ভিভ রিচার্ডসের। ১৯৭৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২৯১ রানে বোল্ড হন রিচার্ডস। এরপর ১৯৯১ সালে ওয়েলিংটন টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৯ রানে আউট হন মার্টিন ক্রো। ২০০৯ সালেই দুজন ২৯০-এর ঘরে আউট হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে রামনরেশ সারওয়ান, শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাই টেস্টে বীরেন্দর শেবাগ। সর্বশেষ হলেন কুক। আগের চারজনের মধ্যে কেবল শেবাগই পরে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন।