তিন শ্যুটারের ভরাডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক আশা নিয়ে তাঁরা গেছেন জার্মানি। লক্ষ্য আগামী বছর লন্ডন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন। কিন্তু বাংলাদেশের তিন শ্যুটার এতই বাজে স্কোর করেছেন, অলিম্পিক দূরে থাক দক্ষিণ এশীয় গেমসেও যা পাতে তোলার মতো নয়।১০ মিটার এয়ার রাইফেলে ৬০০-তে দেশে অনুশীলনে ৫৯৭ পর্যন্ত করেছেন আবদুল্লাহেল বাকি। কিন্তু জার্মানিতে কাল বিশ্বকাপ শ্যুটিংয়ে তাঁর স্কোর মাত্র ৫৮৬। অনুশীলনে শারমিন আক্তার রত্নার গড় স্কোর ছিল ৪০০-তে ৩৯৪-৯৫। বিশ্বকাপে করেছেন ৩৮৮। শারমিন আক্তারের স্কোর হয়েছে ৩৯১। অথচ জার্মানিতেই গতবারের বিশ্বকাপে আবদুল্লাহর স্কোর ছিল ৫৯৩, শারমিন রত্নার ৩৯৪।এবার এত খারাপ হওয়ার কারণ কী? কাল শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ জানালেন, ‘এবার দলের সঙ্গে কোচ না থাকাই বাজে স্কোরের মূল কারণ। শুরুটা ভালো হলেও শ্যুটারদের ফিনিশিং ছিল খারাপ।’