তিনটি অ্যালার্ম ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্কশ স্বরে টানা বেজে চলেছে অ্যালার্ম ঘড়ি। সেটা থামতে না থামতেই আর্তনাদ করে উঠল আরেকটা। তাতেও যদি না পালায় ঘুম? সেটার জন্য প্রস্তুত আরেকটি অ্যালার্ম!এক-দুটো নয়; ভেরডার ব্রেমেনের অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আরনতোভিচের শিয়রের পাশে থাকে তিন-তিনটি অ্যালার্ম ঘড়ি। ঘুম থেকে ওঠার জন্য এ এক রীতিমতো যুদ্ধপরিস্থিতি! তার পরও আরনতোভিচ কোনো ঝুঁকি নিতে রাজি নন। দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাসের কারণেই তো গত মৌসুমে ইন্টার মিলানে থাকার সময় কম গালমন্দ শুনতে হয়নি।আবারও সেই সানসিরোতেই ফিরেছেন এই ২১ বছর বয়সী। এবার অবশ্য জার্মান ক্লাব ব্রেমেনের হয়ে। আজ নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন আরনতোভিচ। আগের সেই অভ্যাস আছে কি না, সেটারই খোঁজ নিতে গিয়েছিলেন ইতালিয়ান সাংবাদিকেরা। একগাল হেসে আরনতোভিচ উত্তর দিয়েছেন, ‘আমি এখন তিনটি অ্যালার্ম ঘড়িতে সময় দিয়ে রাখি। এখন আমি আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ।’ রয়টার্স।