তিনি এখন 'হ্যাপি ওয়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিশার
ফিশার

২০০৪ সালে চেলসিতে প্রথমে এসেই নিজেকে দাবি করেছিলেন ‘স্পেশাল ওয়ান’। হোসে মরিনহো আবার ফিরে এসেছেন পুরোনো ঠিকানায়। স্ট্যামফোর্ড ব্রিজে এসে এবার নিজেকে দাবি করলেন ‘হ্যাপি ওয়ান’।

চেলসিতে তাঁর দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পূর্বাভাস মিলছিল গত মৌসুমের শেষ দিকেই। গতকাল আনুষ্ঠানিকভাবে স্ট্যামফোর্ড ব্রিজে আবার শুরু হলো মরিনহো-অধ্যায়। চেলসির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নির্ভার মরিনহোর উপলব্ধি, ‘এবার নতুন একটা নাম নিতে বলা হলে আমি ‘হ্যাপি ওয়ান’ নামটাই বেছে নেব। আমি আসলেই সুখী। এই প্রথম এমন কোনো ক্লাবে এলাম যেটা আমার ভালোবাসার ক্লাব।’

মরিনহো দাবি করলেন তিনি আছেন আগের মতোই, ‘সময় গড়িয়েছে অনেক। নয় বছর পার হলো। অথচ আমার মনে হচ্ছে মাত্র সেদিনই এখানে এসেছিলাম। আমি আগের মতোই আছি, আগের মানুষটাই আছি।’ এএফপি।