তিনি জিতলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালে জাস্টিন হেনিনের পর শিরোপা জিতবেন প্রথম শীর্ষ বাছাই।
৩২তম জন্মদিনের ১৮ দিন আগে ট্রফি হাতে নিয়ে হয়ে যাবেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়ন। ১৯৭৩ সালে মার্গারেট কোর্ট জিতেছিলেন ২৯৩ দিন কম বয়সে।
চ্যাম্পিয়নের ২৬ লাখ ডলারের সঙ্গে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টগুলোতে সাফল্যে যোগ হবে আরও ১০ লাখ ডলার বোনাস। মৌসুমের আয় ছাড়িয়ে যাবে ৯০ লাখ ডলার, ক্যারিয়ার প্রাইজমানি ৫ কোটি ডলার। দুটিই হবে মেয়েদের টেনিসে রেকর্ড।
১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার সামনে থাকবেন শুধু ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা (১৮) এবং স্টেফি
গ্রাফ (২২)।
১৯৯৭ সালে মার্টিনা হিঙ্গিসের পর মেয়েদের টেনিসে প্রথম একই বছরে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জয়ের কীর্তি গড়বেন।