তিনিও পারেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লিওনেল মেসিকে হারিয়ে দেওয়ার সাধ তাঁর এখনো পূরণ হয়নি। তবে ফিওরেলা কাস্তিয়ো কিন্তু তাঁর পায়ের জাদু দেখিয়েই যাচ্ছেন। বল পায়ে কারিকুরি দেখিয়ে কদিন আগে রিও ডি জেনিরোর ইপানেমা সৈকতে হারিয়ে দিয়েছিলেন ৮০০ পুরুষকে। লাস্যময়ী এই আর্জেন্টাইন মডেল ও টিভি প্রযোজক পরে বলেছিলেন, কারিকুরিতে হারিয়ে দেবেন মেসিকেও। সেটা হয়তো মেসির কান পর্যন্ত যায়নি। তবে কাস্তিয়ো এবার মাত করলেন কোপাকাবানা সৈকত। কেডস পায়ে শুধু নয়, হাই হিলেও নানা কারিকুরি দেখিয়ে মুগ্ধ করলেন পর্যটকদের। ফুটবলে খুঁজে পান তিনি অফুরন্ত আনন্দ, ‘মজার জন্যই এসব করি। ছোট্টবেলা থেকেই সব সময় ফুটবল নিয়ে থাকি। ফুটবল পেলে আমি একদম বাচ্চা হয়ে যাই!’ ইয়াহু স্পোর্টস।