তিনে উঠে এলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কদিন আগেই ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা ফিরে পেয়েছেন। কাল টেস্ট অলরাউন্ডার তালিকার তিনে উঠে এলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সই বাংলাদেশের সাবেক অধিনায়ককে ক্যারিয়ার-সেরা অবস্থানে নিয়ে এসেছে। এ তালিকায় সবার ওপরে জ্যাক ক্যালিস। দুইয়ে স্টুয়ার্ট ব্রড। তবে ব্রডের চেয়ে সাকিব (৩৭৫) পিছিয়ে আছেন মাত্র এক রেটিং পয়েন্টে। ওয়েবসাইট।