তিনে উঠে এলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ মুহূর্তে কোনো প্রত্যাশা ছাড়াই খেলে যাচ্ছি এবং কী হচ্ছে সেটা নিয়েও ভাবছি না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই’—এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সিদ্দিকুর রহমান। এই কথাতেই বোঝা যায়, নিজের খেলায় খুবই খুশি বাংলাদেশি গলফার। যেন ফিরে পেয়েছেন পুরোনো ছন্দ। থাইল্যান্ডের কুইনস কাপ গলফে দ্বিতীয় রাউন্ড শেষে পরশু যেখানে নয়ে ছিলেন, কাল তৃতীয় দিন শেষে উঠে এসেছেন লিডারবোর্ডের তিনে। দারুণ ধারাবাহিক সিদ্দিকুর কাল খেলেছেন পারের চেয়ে ৪ শট কম। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিকুর। গত পরশুর মতো কালও বার্ডি করেছেন ৬টি। পারের চেয়ে ১১ শট কম খেলে সবার ওপরে উঠে এসেছেন জাপানের গলফার আকিনরি তানি।