তিনে তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন টেস্ট, তিনটিতেই ম্যান অব দ্য ম্যাচ! সঙ্গে যোগ করুন প্লেয়ার অব দ্য সিরিজ হওয়াটাও। হেসেখেলেই যেন শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা পুরোপুরি নিজের করে নিলেন মাইক হাসি। ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে হলেন টানা তিন টেস্টে ম্যান অব দ্য ম্যাচ। হাসির আগে ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরন ও জ্যাক কালিসেরই ছিল এই কৃতিত্ব। তবে টানা ম্যাচসেরা হওয়ার রেকর্ডটা মুরালিধরনের। ২০০১ সালে ভারত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টানা চার ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন এই স্পিন জাদুকর।