তিনে থেকে শুরু করবে ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুন ২০১৩। নামতে নামতে ফিফা র্যাঙ্কিংয়ে ২২-এ নেমে গিয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ছুঁয়ে ফেলেছিল তলানিই। এক বছর পর আরেক জুন। বিশ্বকাপ যখন উঁকি দিচ্ছে দুয়ারে, ফিফা র্যাঙ্কিংয়ে সেই ব্রাজিল উঠে এসেছে তিনে। কাল প্রকাশিত র্যাঙ্কিংই নিশ্চিত করেছে স্পেন ও জার্মানির পর বিশ্বের তিন নম্বর দল হিসেবেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ব্রাজিল।
গত মাসে ব্রাজিল ছিল চারে। সেলেসাওদের জায়গা ছেড়ে দিয়ে এবার চারে নেমে গেছে আরেক পর্তুগিজ ভাষাভাষী দেশ পর্তুগাল। দুই ধাপ এগিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে পাঁচে। দুই ধাপ এগিয়েছে সুইজারল্যান্ডও (৬)।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৬৭তম স্থানে। তথ্যসূত্র: ফিফা।