প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজটা ছিল দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের। কিন্তু চাইলে সদ্যই শেষ হওয়া ওই ওয়ানডে সিরিজকে আপনি নাম দিতে পারেন ‘সেঞ্চুরির সিরিজ’। সব মিলে মাত্র তিন ম্যাচে হয়েছে সাতটি সেঞ্চুরি! এবি ডি ভিলিয়ার্স (২টি), হাশিম আমলা (২টি), কলিন ইনগ্রাম, ব্রেন্ডন টেলর, জেপি ডুমিনি—এই পাঁচ ব্যাটসম্যানের সাত সেঞ্চুরি সিরিজটাকে রেকর্ডের পাতায় তুলে দিয়েছে। ৩ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটাই। আগের রেকর্ডটি ছিল ১৯৯৮ সালের পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে। সেবার ৩ ম্যাচে সেঞ্চুরি হয়েছিল ৫টি। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এটি। সব ধরনের টুর্নামেন্ট মিলে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি স্বাভাবিকভাবেই কোনো বিশ্বকাপের দখলে থাকার কথা। আসলেও তা-ই। ২০০৩ বিশ্বকাপে ৫২ ম্যাচে হয়েছিল ২১টি সেঞ্চুরি।